স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: ১৯৭০ সালের নির্বাচন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের ভিত্তি হিসেবে কাজ করেছিল।১৯৭০ সালের নির্বাচনে জয়ের ওপর ভিত্তি করে বাংলাদেশের পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রিত হয়েছে এবং বাঙালি জাতি উক্ত নির্বাচনের জয়কে তাদের নেতৃত্বের প্রতি ব্যাপক জনসমর্থন আছে বলে ধরে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ১৯৭০ সালের নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনসহ আওয়ামী লীগ মোট ১৬৭টি আসন লাভ করে জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রাদেশিক পরিষদে ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পায়। প্রাদেশিক ও জাতীয় পরিষদে বিজয়ের ফলে আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত ঠিক সে সময় উদ্দীপকের 'ক' রাষ্ট্রের শাসকগোষ্ঠীর মতো ক্ষমতা ছেড়ে দিতে টালবাহানা শুরু করে পাকিস্তানি শাসকগোষ্ঠী। সর্বোপরি ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় আসলে তিনি তা না করে নিরীহ বাঙালির ওপর সেনাবাহিনীকে লেলিয়ে দেন। এ ঘটনা বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে। ফলে শুরু হয় বাংলার মানুষের মুক্তির জন্য সশস্ত্র সংগ্রাম। যার পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র জন্ম নেয়।পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পথ তৈরি হয় এবং তা স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষকে অনুপ্রেরণা যোগায়। তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে উক্ত নির্বাচনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত নির্বাচনের গুরুত্ব বিশ্লে…
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর