উদ্দীপকের চিত্রটি তোমার পাঠ্যবই-এর কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ঐ ঘটনায় গণমাধ্যমের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। ২৬ মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে।উদ্দীপকের চিত্রে মুক্তিযুদ্ধে নারীদের যুদ্ধ প্রস্তুতির ছবি ফুটে উঠেছে। যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন অবস্থাকে নির্দেশ করে। আর এ যুদ্ধে গণমাধ্যম ব্যাপক ভূমিকা পালন করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি তোমার পাঠ্যবই-এর কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ঐ ঘট…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর