শেয়ারFacebookWhatsApp

দাদন কী?

উত্তর: দাদন হলো মহাজন কর্তৃক কৃষকদের দেওয়া ফসলের অগ্রিম ঋণ।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

দাদন কী?

উদ্দীপক

দৃশ্য-১: নারীদের শিক্ষিত করে তুলতে সাজেদা বানু একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সবাইকে নারী শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাতে তিনি বই ও প্রবন্ধ প্রকাশ করেন।দৃশ্য-২: সুয়াপুর গ্রামে স্থাপিত স্কুল সকলের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। দেশ ও বিদেশের তথ্য এখন গ্রামে সহজেই পৌঁছায়। ফলে গ্রাম থেকে কুসংস্কার দূরীভূত হয়েছে এবং সবার মাঝে আত্মসচেতনতা সৃষ্টি হয়েছে।

Jessore · 2024

উত্তর

দাদন হলো মহাজন কর্তৃক কৃষকদের দেওয়া ফসলের অগ্রিম ঋণ।

উত্তর

তিতুমীরের ধর্মীয় সংস্কার আন্দোলনে বহু মুসলমান বিশেষ করে চব্বিশ পরগনা ও নদীয়া জেলার বহু কৃষক, তাঁতি যোগ দেয়। এ কারণে জমিদাররা মুসলমান প্রজাদের ওপর নানা নিষেধাজ্ঞা জারি এবং নানা নির্যাতনমূলক আচরণ শুরু করে। তিতুমীর কর্তৃপক্ষের কাছে এ অন্যায়ের শান্তিপূর্ণ সুবিচার চেয়ে ব্যর্থ হন। এ কারণে তিনি এবং তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এর সাজেদা বানুর সাথে আমার পাঠ্যবইয়ের নারী সংস্কারক বেগম রোকেয়ার মিল রয়েছে।উদ্দীপকে উল্লিখিত দৃশ্য-১ নারীদের শিক্ষিত করে তুলতে সাজেদা বানু একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সবাইকে নারী শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাতে তিনি বই ও প্রবন্ধ প্রকাশ করেন। অনুরূপভাবে, বর্তমান নারী সমাজের অগ্রগতিতে উক্ত নারী অর্থাৎ বের্গম রোকেয়ার অবদান অপরিসীম। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী হিসেবে অভিহিত করা হয়। বেগম রোকেয়া রংপুরের মিঠাপুকুরে এক রক্ষণশীল পরিবারে ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন.। তিনি সমাজের কুসংস্কার, নারী সমাজের অবহেলা বঞ্চনার করুণ চিত্র নিজ চোখে দেখেছেন। যা উপলব্ধি করেছেন, তাই তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। সমাজের চোখে আঙুল দিয়ে তিনি দেখাতে চেয়েছেন নারীদের করুণ দশা, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের নমুনা। তার 'অবরোধবাসিনী', 'পদ্মরাগ', 'সুলতানা স্বপ্ন' প্রভৃতি গ্রন্থে নারী সামজের করুণ চিত্র ফুটে উঠেছে। তার স্বামীর মৃত্যুর পর তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯১১ সালে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। ১৯৩১ সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ সালে 'কোলকাতায় আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।

উত্তর

দৃশ্য-২ এর সুয়াপুর অঞ্চলের সংঘটিত পরিবর্তন অর্থাৎ বাংলা অঞ্চলের সংঘটিত পরিবর্তনই ইংরেজ আমলের বাংলায় জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। উদ্দীপকের, সুয়াপুর অঞ্চলে স্থাপিত স্কুল সকলের পরিবর্তন ঘটায় এবং শিক্ষার আলো ছড়িয়ে দেয়। ফলে মানুষ কুসংস্কারমুক্ত হয়ে আত্মসচেতন হয়ে ওঠে। উক্ত সুয়াপুর সাথে বাংলা অঞ্চলের মিল রয়েছে। বাংলা অঞ্চলে স্থপতি হাজী মুহাম্মদ মহসীনের, আব্দুল লতিফের কর্মকাণ্ড, সৈয়দ আমীর আলীর প্রচেষ্টা ও বেগম রোকেয়ার চেষ্টায় মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়। বাঙালি জাতি আত্মসচেতন হয়ে ওঠে। হাজী মুহাম্মদ মুহসীনের অর্থ দ্বারা ১৮৪৮ সালে ইমামপাড়া প্রতিষ্ঠা করা হয় এবং হুগলি, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। নওয়াব আব্দুল লতিফও বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। তাছাড়া বেগম রোকেয়া নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। যার ফলে বাংলা অঞ্চলে শিক্ষার আলো বিকশিত হয়। শিক্ষার আলো পেয়ে বাঙালিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সচেতন হয়ে ওঠে এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের সুয়াপুর অঞ্চলের সাথে 'বাংলার মিল রয়েছে।
SSCবাংলাদেশের ইতিহাসJessore 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।