সমাজ সংস্কারক হিসেবে চিত্র-১ এ নির্দেশিত ব্যক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১-এ নির্দেশিত ব্যক্তি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ সংস্কারে তার অবদান অনস্বীকার্য।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। দেশে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন। তিনি নিজপুত্রকে বিধবা মেয়ের সাথে বিবাহ দেন। তার প্রচেষ্টার কারণে ১৮৫৬ সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেটিঙ্কের সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাস হয়। মূলত তার অক্লান্ত প্রচেষ্টার কারণে ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস হয়। শিক্ষা বিস্তারে তিনি অসাধারণ কৃতিত্ব স্থাপন করেন। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন ও নারী শিক্ষা প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি গ্রামে-গঞ্জে ২০টি মডেল স্কুল, ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে 'বিদ্যাসাগর কলেজ' নামে পরিচিত। তিনি যথেষ্ট সচ্ছল না হলেও তার বাসায় বহু অনাথ ছাত্র লেখাপড়া করত। মাইকেল মধুসূদন দত্ত, কবি নবীনচন্দ্র সেন বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেছেন। এ কারণে তাকে দয়ার সাগরও বলা হতো।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
সমাজ সংস্কারক হিসেবে চিত্র-১ এ নির্দেশিত ব্যক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর