দৃশ্য-২-এর ফাইমিনা বানুর সাথে তোমার পাঠ্যবইয়ের যে সংস্কারকের মিল রয়েছে তার কর্মকাণ্ড বর্তমান নারী শিক্ষার অবদান অনস্বীকার্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্য-২-এর ফাইমিনা বানুর সাথে আমার পাঠ্যবইয়ের বেগম রোকেয়ার মিল রয়েছে। নারী শিক্ষার অগ্রগতিতে তার অবদান অনস্বীকার্য। উদ্দীপকের দৃশ্য-২ এ নারীদের শিক্ষিত করে তুলতে ফাইমিনা বানু একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সবাইকে নারী শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাতে তিনি অনেক বই ও প্রবন্ধ প্রকাশ করেন। যা বেগম রোকেয়ার কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। বেগম রোকেয়া সমাজের অবহেলিত নারীদের পক্ষে তখনই কলম ধরেছিলেন যখন নারীরা শিক্ষা অর্জনের অধিকার পেত না, তাদেরকে পর্দার অন্তরালে থাকতে হতো, পুরুষরা ছিল পরিবারের কর্তা আর নারীদেরকে পুরুষের সমকক্ষ ভাবা হতো না। বেগম রোকেয়া তার 'মতিচুর' গ্রন্থে নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি তার প্রবন্ধ, গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯১১ সালে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। ১৯৩১ সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ সালে কোলকাতায় আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।পরিশেষে বলা যায়, উদ্দীপকের ফাইমিনা বানুর সাথে বেগম রোকেয়ার কাজের মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-২-এর ফাইমিনা বানুর সাথে তোমার পাঠ্যবইয়ের যে সংস্কারকের মিল রয়…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর