দৃশ্য-১-এর সাজেদা বানুর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নারী সংস্কারকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এর সাজেদা বানুর সাথে আমার পাঠ্যবইয়ের নারী সংস্কারক বেগম রোকেয়ার মিল রয়েছে।উদ্দীপকে উল্লিখিত দৃশ্য-১ নারীদের শিক্ষিত করে তুলতে সাজেদা বানু একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সবাইকে নারী শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাতে তিনি বই ও প্রবন্ধ প্রকাশ করেন। অনুরূপভাবে, বর্তমান নারী সমাজের অগ্রগতিতে উক্ত নারী অর্থাৎ বের্গম রোকেয়ার অবদান অপরিসীম। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী হিসেবে অভিহিত করা হয়। বেগম রোকেয়া রংপুরের মিঠাপুকুরে এক রক্ষণশীল পরিবারে ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন.। তিনি সমাজের কুসংস্কার, নারী সমাজের অবহেলা বঞ্চনার করুণ চিত্র নিজ চোখে দেখেছেন। যা উপলব্ধি করেছেন, তাই তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। সমাজের চোখে আঙুল দিয়ে তিনি দেখাতে চেয়েছেন নারীদের করুণ দশা, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের নমুনা। তার 'অবরোধবাসিনী', 'পদ্মরাগ', 'সুলতানা স্বপ্ন' প্রভৃতি গ্রন্থে নারী সামজের করুণ চিত্র ফুটে উঠেছে। তার স্বামীর মৃত্যুর পর তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯১১ সালে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। ১৯৩১ সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ সালে 'কোলকাতায় আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-১-এর সাজেদা বানুর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নারী সংস্কারকের ম…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর