দৃশ্যপট-১-এ ইংরেজ আমলের কোন মহীয়সী নারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এ ইংরেজ আমলের মহীয়সী বেগম রোকেয়ার প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। উদ্দীপকে দৃশ্যপট-১ এ দেখা যায়, সেলিনার বাল্যবিবাহ হলেও পরবর্তীতে স্বামীর উৎসাহে উচ্চশিক্ষা লাভ করেন এবং নিজ গ্রামে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। তার নিজ গ্রামে নারীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠাও করেন। যার সাথে বেগম রোকেয়া সাদৃশ্যপূর্ণ। বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুরের মিঠাপুকুরে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের মেয়েরা ছিল খুবই পর্দানশিল। স্বভাবতই রোকেয়া বিদ্যালয়ে শিক্ষার সুযোগ পাননি। তিনি তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসার কাছে শিক্ষা লাভ করেন। তাকে পড়াশোনা করতে হতো গভীর রাতে যাতে বাড়ির লোক টের না পায়। বড় ভাইয়ের একান্ত চেষ্টায় তিনি উর্দু, আরবি, বাংলা, ফারসি ও ইংরেজি শিক্ষা লাভ করেন। কিশোর বয়স থেকেই তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তার 'অবরোধবাসিনী', 'পদ্মরাগ', 'সুলতানা স্বপ্ন' প্রভৃতি গ্রন্থে নারী সমাজের করুণ চিত্র ফুটে উঠেছে। তিনি তার প্রবন্ধ, গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯১১ সালে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। ১৯৩১ সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ সালে কোলকাতায় আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। পরিশেষে বলা যায়, দৃশ্যপট-১ এ ইংরেজ আমলের বেগম রোকেয়ার প্রতিচ্ছবি ফুটে ওঠেছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্যপট-১-এ ইংরেজ আমলের কোন মহীয়সী নারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে? ব্য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর