উদ্দীপক-১-এর বিষয়বস্তু তোমার পাঠ্যবইয়ের কোন মহান ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১-এর বিষয়বস্তু আমার পাঠ্যবইয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায়, জনাব ভোলানাথ একজন সমাজ সংস্কারক। তিনি অসাধারণ মেধাবী। সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি, অলংকার ইত্যাদি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন পা যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। দেশে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন। তিনি নিজপুত্রকে বিধবা মেয়ের সাথে বিবাহ দেন। তার প্রচেষ্টার কারণে ১৮৫৬ সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিষ্কের সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাস হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান ছিল। তিনি বাংলা গদ্যসাহিত্যকে নবজীবন দান করেন। এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। শিশুদের লেখাপড়া সহজ করার জন্য তিনি রচনা করেন বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ। শুধু সাহিত্য নয়, শিক্ষা বিস্তারে তার কৃতিত্ব অসাধারণ। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন এবং নারীশিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা তার অক্ষয় কীর্তি। তাছাড়া স্কুল পরিদর্শক থাকাকালে গ্রামে-গঞ্জে ২০টি মডেল স্কুল, ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এখন এটি বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপক-১-এর বিষয়বস্তু তোমার পাঠ্যবইয়ের কোন মহান ব্যক্তির সাথে সাদৃ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর