শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপক-২-এ বর্ণিত মহান মনীষীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে”- মতামত দাও।

উত্তর: উদ্দীপক-২-এ বর্ণিত মহান মনীষী তথা হাজী মুহম্মদ মহসীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।উদ্দীপকের জনাব রেজাউল ইসলাম একজন দাতা। তিনি প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, সহজ-সরল জীবনযাপন করতেন। তার সকল সম্পত্তি তিনি শিক্ষা বিস্তার, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দাতব্য চিকিৎসালয়সহ জনহিতকর কাজে দান করেন। উদ্দীপকের রেজাউল *করিম সাহেবের সাথে বাংলার দানবীর হাজী মুহম্মদ মহসীনের মিল রয়েছে। হাজী মুহম্মদ মহসীন ১৭৩২ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মুহম্মদ ফয়জুল্লাহ ছিলেন একজন ব্যবসায়ী। তার পিতার অঢেল সম্পদ ছিল। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি এবং ইতিহাস ও বীজগণিতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি উত্তরাধিকার সূত্রে অনেক ধন-সম্পদের মালিক হন। এছাড়া তার একমাত্র বোন নিঃসন্তান অবস্থায় মারা গেলে তিনি বোনের সমস্ত সম্পত্তির মালিক হন। এ অগাধ ধন-সম্পদ নষ্ট না করে তিনি জনকল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তি। মুসলমানদের শিক্ষার উন্নতির জন্য তিনি অনেক মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানে মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। ১৮০৬ সালে তিনি মহসীন ফান্ড গঠন করে তার সমস্ত সম্পত্তি দান করে দেন। এ ফান্ডের অর্থ দ্বারা হাজার হাজার মসলমান উচ্চ শিক্ষা লাভ করে।পরিশেষে বলা যায়, উদ্দীপকে রেজাউল করিমের মাধ্যমে হাজী মুহম্মদ মুহসীনকে বোঝানো হয়েছে। হাজী মুহম্মদ মহসীন একজন সমাজ সংস্কারক ও দানবীর ছিলেন।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

“উদ্দীপক-২-এ বর্ণিত মহান মনীষীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে”- মতামত …

উদ্দীপক

দশ্যকল্প-১: জনাব ভোলানাথ একজন সমাজ সংস্কারক। তিনি অসাধারণ মেধাবী। সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, সস্মৃতি, অলংকার ইত্যাদি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।দৃশ্যকল্প-২: জনাব রেজাউল ইসলাম একজন দাতা। তিনি প্রচুর সম্পদের। মালিক হওয়া সত্ত্বেও সহজ-সরল জীবনযাপন করতেন। তিনি এই বিশাল সম্পত্তি উত্তরাধিকার সূত্রে তার নিঃসন্তান ভাইয়ের কাছ থেকে পেয়েছিলেন। তার সকল সম্পত্তি তিনি শিক্ষা বিস্তার, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দাতব্য চিকিৎসালয়সহ জনহিতকর কাজে দান করেন।

Sylhet · 2025

উত্তর

ইসলাম ধর্মে বিদ্যমান অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার, অনাচার ইত্যাদি দূর করতে হাজী শরীয়তউল্লাহর নেতৃত্বে যে ধর্মীয় সংস্কার আন্দোলন হয় ইতিহাসে তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত।

উত্তর

ইংরেজ নীলকরদের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে বাংলার নীল চাষিরা যে বিদ্রোহ করে তাকে নীল বিদ্রোহ বলে। ১৮৫৯ সালে এ বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। অতঃপর ইংরেজ সরকার নীল কমিশনে সুপারিশে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন করতে বাধ্য হয়।

উত্তর

উদ্দীপক-১-এর বিষয়বস্তু আমার পাঠ্যবইয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায়, জনাব ভোলানাথ একজন সমাজ সংস্কারক। তিনি অসাধারণ মেধাবী। সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি, অলংকার ইত্যাদি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন পা যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। দেশে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন। তিনি নিজপুত্রকে বিধবা মেয়ের সাথে বিবাহ দেন। তার প্রচেষ্টার কারণে ১৮৫৬ সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিষ্কের সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাস হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান ছিল। তিনি বাংলা গদ্যসাহিত্যকে নবজীবন দান করেন। এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। শিশুদের লেখাপড়া সহজ করার জন্য তিনি রচনা করেন বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ। শুধু সাহিত্য নয়, শিক্ষা বিস্তারে তার কৃতিত্ব অসাধারণ। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন এবং নারীশিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা তার অক্ষয় কীর্তি। তাছাড়া স্কুল পরিদর্শক থাকাকালে গ্রামে-গঞ্জে ২০টি মডেল স্কুল, ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এখন এটি বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত।

উত্তর

উদ্দীপক-২-এ বর্ণিত মহান মনীষী তথা হাজী মুহম্মদ মহসীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।উদ্দীপকের জনাব রেজাউল ইসলাম একজন দাতা। তিনি প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, সহজ-সরল জীবনযাপন করতেন। তার সকল সম্পত্তি তিনি শিক্ষা বিস্তার, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দাতব্য চিকিৎসালয়সহ জনহিতকর কাজে দান করেন। উদ্দীপকের রেজাউল *করিম সাহেবের সাথে বাংলার দানবীর হাজী মুহম্মদ মহসীনের মিল রয়েছে। হাজী মুহম্মদ মহসীন ১৭৩২ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মুহম্মদ ফয়জুল্লাহ ছিলেন একজন ব্যবসায়ী। তার পিতার অঢেল সম্পদ ছিল। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি এবং ইতিহাস ও বীজগণিতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি উত্তরাধিকার সূত্রে অনেক ধন-সম্পদের মালিক হন। এছাড়া তার একমাত্র বোন নিঃসন্তান অবস্থায় মারা গেলে তিনি বোনের সমস্ত সম্পত্তির মালিক হন। এ অগাধ ধন-সম্পদ নষ্ট না করে তিনি জনকল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তি। মুসলমানদের শিক্ষার উন্নতির জন্য তিনি অনেক মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানে মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। ১৮০৬ সালে তিনি মহসীন ফান্ড গঠন করে তার সমস্ত সম্পত্তি দান করে দেন। এ ফান্ডের অর্থ দ্বারা হাজার হাজার মসলমান উচ্চ শিক্ষা লাভ করে।পরিশেষে বলা যায়, উদ্দীপকে রেজাউল করিমের মাধ্যমে হাজী মুহম্মদ মুহসীনকে বোঝানো হয়েছে। হাজী মুহম্মদ মহসীন একজন সমাজ সংস্কারক ও দানবীর ছিলেন।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।