দৃশ্যপট-১ এ শিপন সাহেবের কর্মকাণ্ডে ইতিহাসের কোন মনীষীর কর্মকান্ড খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-১ এ শিপন সাহেবের কর্মকাণ্ডে ইতিহাসের ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহর কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়।উদ্দীপকের শিপন সাহেব একজন শিক্ষাবিদ। তিনি সমাজের মানুষের মধ্যে অন্ধবিশ্বাস, ধর্মীয় গোঁড়ামি, ঝাড়-ফুঁক, পানিপড়া ইত্যাদি দূর - করার জন্য মনোযোগ দেন। এ ঘটনার সাথে হাজী শরীয়তউল্লাহর কর্মকাণ্ডের মিল রয়েছে। হাজী শরীয়তউল্লাহ দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেন। সেখানে তিনি ইসলাম ধর্মের ওপর লেখাপড়া করে অগাধ পান্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি বুঝতে পারেন, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। তাঁদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে। ইসলাম ধর্মকে কুসংস্কার হতে মুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন। এ প্রতিজ্ঞার বশবর্তী হয়ে তিনি উনিশ শতকের প্রথমার্ধে বাংলার মুসলমানদের মধ্যে এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন। হাজী শরীয়তউল্লাহর এ ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই 'ফরায়েজি আন্দোলন'। তাছাড়া তিনি ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন। তিনি ভারতবর্ষকে 'দারুল হারব' অর্থাৎ 'বিধর্মীর দেশ' বলে ঘোষণা করেন। তিনি বিধর্মী বা বিজাতীয় শাসিত দেশে জুমা এবং দুই ঈদের নামাজ বর্জনের জন্য মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন।অতএব বলা যায়, শিপন সাহেবের কর্মকাণ্ডে ইতিহাসের ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী' শরীয়তউল্লাহর কর্মকাণ্ড তথা ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করার প্রচেষ্টার মিল খুঁজে পাওয়া যায়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্যপট-১ এ শিপন সাহেবের কর্মকাণ্ডে ইতিহাসের কোন মনীষীর কর্মকান্ড খ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর