উদ্দীপকের ছবিটি ইংরেজ শাসন আমলে বাংলার কোন ঘটনার সাক্ষ্য বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছবিটি ব্রিটিশ বিরোধী মীর নিসার আলী ওরফে তিতুমীরের ধর্মীয় সংস্কার বা ওয়াহাবি আন্দোলনের তথা কৃষক বিদ্রোহের সাক্ষ্য বহন করে। উদ্দীপকের ছবিটি ঐতিহাসিক বাঁশের কেল্লার, যা তিতুমীরের স্বাধীনতা সংগ্রামের নিদর্শন। উনিশ শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল। বাংলায় তার দুটি ধারা ছিল যার একটি হলো ওয়াহাবি আন্দোলন। তিতুমীর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ১৮২৭ সালে হজব্রত পালন শেষে তিতুমীর দেশে ফিরে ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করেন। তার এ ধর্মীয় সংস্কার আন্দোলনে বহু মুসলমান বিশেষ করে চব্বিশ পরগনা, নদীয়া জেলার বহু কৃষক, তাঁতি সাড়া দেয়। ফলে জমিদাররা মুসলমান প্রজাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের প্রতি নানা নির্যাতনমূলক আচরণ শুরু করে। তিতুমীর এ অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে সুবিচার চেয়ে ব্যর্থ হন। শেষপর্যন্ত তিনি ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন। ১৮৩১ সালে নারিকেলবাড়িয়া এসে তিতুমীর তার প্রধান ঘাঁটি স্থাপন করেন। নির্মাণ করেন শক্তিশালী এক বাঁশের কেল্লা।অতএব উদ্দীপকের ছবিটি ইংরেজ শাসনামলের তিতুমীরের বিদ্রোহকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের ছবিটি ইংরেজ শাসন আমলে বাংলার কোন ঘটনার সাক্ষ্য বহন করে? ব…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর