শেয়ারFacebookWhatsApp

ঢাকা শহর কেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল?

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরের নিরস্ত্র, নিরীহ স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আক্রমণ শুরু করে গভীর রাতে। ঢাকার বিভিন্ন স্থানসহ দেশের অন্যান্য শহরেও পাকিস্তানি বাহিনী ব্যাপক হত্যা শুরু করে। তাই ২৫ মার্চ ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হয়।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

ঢাকা শহর কেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল?

উদ্দীপক

দৃশ্য-১: কয়েকটি দেশের প্রতিনিধিরা মিলে সকলের স্বার্থ সংরক্ষণে 'শতাব্দী' নামক সংগঠন গড়ে তোলে। কিন্তু 'ক' ও 'খ' দেশের মধ্যে সংঘাত শুরু হলে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করতে পারেনি।দৃশ্য-২: জনার সোহেল আরকানের মুসলমানদের ওপর হামলার খবর বহির্বিশ্বকে অবগত করে। মুক্তি নামক সাংস্কৃতিক সংগঠন গান গেয়ে আরকানের মুসলমানদের মধ্যে সচেতনতা ও ঐক্য সৃষ্টি করে।

Jessore · 2024

উত্তর

মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে 'বজ্রকণ্ঠ' নামে প্রচার করত।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরের নিরস্ত্র, নিরীহ স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আক্রমণ শুরু করে গভীর রাতে। ঢাকার বিভিন্ন স্থানসহ দেশের অন্যান্য শহরেও পাকিস্তানি বাহিনী ব্যাপক হত্যা শুরু করে। তাই ২৫ মার্চ ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এর শতাব্দী সংগঠনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘকে নির্দেশ করছে। উদ্দীপকে দেখা যায়, কয়েকটি দেশের প্রতিনিধিরা সকলের স্বার্থ সংরক্ষণে শতাব্দী নামক সংগঠন গড়ে তোলে। কিন্তু 'ক' ও 'খ' দেশের মধ্যে সংঘাত শুরু হলে সংগঠনটি কোনো ভূমিকা পালন করেনি। এ ঘটনার সাথে মুক্তিযুদ্ধের সময়ের জাতিসংঘের ভূমিকার মিল রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। মুক্তিযুদ্ধে বিশ্বসংস্থা জাতিসংঘের ভূমিকা মোটেই আশাব্যঞ্জক ছিল না। পাকিস্তানি হানাদারদের নির্বর্বিচার গণহত্যার ঘটনায় জাতিসংঘ নিন্দা বা প্রতিবাদ জানায়নি। পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিকে মুক্তিযুদ্ধ বিষয়ে জাতিসংঘে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত বুঝে মার্কিন উদ্যোগে একে ভারত-পাকিস্তান যুদ্ধ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপন করা হয়। তবে সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে ঐ মার্কিন দুরভিসন্ধি সফল হয়নি।

উত্তর

স্বাধীনতার জন্য সংগ্রামী বাঙালি জনতাকে উজ্জীবিত রাখতে দৃশ্য-২-এর ব্যক্তি ও সংগঠনের ভূমিকা ছিল অপরিহার্য। -মন্তব্যটি যথার্থ।উদ্দীপকে দেখা যায়, দৃশ্য-২ এ জনার সোহেল আরাকানের মুসলমানদের ওপর হামলার খবর বহির্বিশ্বকে অবগত করে। মুক্তি নামক সাংস্কৃতিক সংগঠন গান গেয়ে আরাকানের মুসলমানদের মধ্যে সচেতনতা ও ঐক্য সৃষ্টি করে। যার সাথে সাংবাদিক সায়মন ড্রিং ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মিল রয়েছে।মুক্তিযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী, বিভিন্ন সংস্কৃতি কর্মীর অবদান ছিল প্রশংসনীয়। পত্র-পত্রিকার লেখা, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে খবর পাঠ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা পাঠ, নাটক, কথিকা, এম আর আখতার মুকুলের অত্যন্ত জনপ্রিয় 'চরমপত্র' এবং 'জল্লাদের দরবার' ইত্যাদি অনুষ্ঠান মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে। যা মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল জাগ্রত করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে অনুপ্রাণিত করে; মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচারসেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করে।
SSCবাংলাদেশের ইতিহাসJessore 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।