শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর দৃশ্যকল্প-২ এ দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান? সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি দৃশ্যকল্প-২-এ দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান।যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো দ্বৈত প্রশাসনব্যবস্থা। এখানে কেন্দ্র ও আঞ্চলিক সরকারের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা থাকে। কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় আইনকে বাস্তবায়ন করে। আঞ্চলিক আইন অনুসারে নির্দিষ্ট অঞ্চলে আঞ্চলিক প্রশাসনব্যবস্থা শাসন ক্ষমতা প্রয়োগ করে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্রিয়াশীল, থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচারব্যবস্থাও পরিলক্ষিত হয়।উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ চাঁদের হাট প্রকল্পের পরিচালনার সুবিধার জন্য কিছু কিছু কাজ শাখা প্রকল্পের কাছে ন্যস্ত করে। তবে বিশেষ বিশেষ কাজগুলো বৃহত্তর প্রকল্পের হাতে থাকে। এরূপ বর্ণনায় যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রতিচ্ছবি প্রকাশিত হয়।যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির ওপর প্রতিষ্ঠিত। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। অর্থাৎ এতে দ্বৈত সরকারব্যবস্থা থাকে।সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ এ তথা যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান থাকে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

তুমি কি মনে কর দৃশ্যকল্প-২ এ দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান? সপক্ষে য…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: 'স্বনির্ভর' একটি সামাজিক প্রতিষ্ঠান।, সকল সদস্যের মতামত, অংশগ্রহণ ও মঙ্গলের জন্য এটি পরিচালিত হয়। সকল ক্ষমতা অর্পিত থাকে সদস্যদের হাতে। তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিবর্তন হয় পূর্বের পরিচালিত কমিটির।দৃশ্যকল্প-২: 'চাঁদের হাট' একটি বড় প্রকল্প। পরিচালনার সুবিধার জন্য কিছু কিছু কাজ শাখা প্রকল্পের কাছে ন্যস্ত করা হয়। তবে বিশেষ বিশেষ কাজগুলো বৃহত্তর প্রকল্পের হাতে থাকে।

Sylhet · 2024

উত্তর

যে রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে।

উত্তর

বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে গণতন্ত্র সবচেয়ে গ্রহণযোগ্য ও উৎকৃষ্ট শাসনব্যবস্থা। কিন্তু গণতন্ত্র চর্চা বা বাস্তবায়নের পথে অনেক প্রতিবন্ধকতা আছে। তবে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী, অর্থনৈতিক সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, দক্ষ প্রশাসন এবং উপযুক্ত নেতৃত্ব সকল প্রতিবন্ধকতা দূর করে গণতন্ত্রকে সফল করে তুলতে পারে। এছাড়াও পরমতসহিষ্ণুতা, আইনের শাসন, মুক্ত ও স্বাধীন প্রচারযন্ত্র, একাধিক রাজনৈতিক দল ও রাজনৈতিক সহনশীলতা গণতন্ত্রকে সফল করার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে।

উত্তর

দৃশ্যকল্প-১-এ স্বনির্ভর প্রতিষ্ঠানটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি। গণতন্ত্র বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসনব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। একাধিক রাজনৈতিক দল থাকে, সকলের স্বার্থরক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১- এ 'স্বনির্ভর' প্রতিষ্ঠানটি সদস্যদের মতামত, অংশগ্রহণে ও মঙ্গলের জন্য পরিচালিত হয়। সকল ক্ষমতা অর্পিত থাকে সদস্যদের হাতে। তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিবর্তন হয় পূর্বের পরিচালিত কমিটির। এরূপ বর্ণনায় এটা স্পষ্ট হয় যে, স্বনির্ভর প্রতিষ্ঠানটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি যেখানে এর সদস্য বা জনগণ সকল ক্ষমতা ভোগ করে থাকে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি দৃশ্যকল্প-২-এ দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান।যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো দ্বৈত প্রশাসনব্যবস্থা। এখানে কেন্দ্র ও আঞ্চলিক সরকারের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা থাকে। কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় আইনকে বাস্তবায়ন করে। আঞ্চলিক আইন অনুসারে নির্দিষ্ট অঞ্চলে আঞ্চলিক প্রশাসনব্যবস্থা শাসন ক্ষমতা প্রয়োগ করে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্রিয়াশীল, থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচারব্যবস্থাও পরিলক্ষিত হয়।উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ চাঁদের হাট প্রকল্পের পরিচালনার সুবিধার জন্য কিছু কিছু কাজ শাখা প্রকল্পের কাছে ন্যস্ত করে। তবে বিশেষ বিশেষ কাজগুলো বৃহত্তর প্রকল্পের হাতে থাকে। এরূপ বর্ণনায় যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রতিচ্ছবি প্রকাশিত হয়।যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির ওপর প্রতিষ্ঠিত। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। অর্থাৎ এতে দ্বৈত সরকারব্যবস্থা থাকে।সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ এ তথা যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান থাকে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।