মি. 'P [গণিত] অর্থনীতির ভিত্তিতে কোন ধরনের রাষ্ট্রের নাগরিক? ব্যাখ্যা কর।
উত্তর: মি. 'P [গণিত] অর্থনীতির ভিত্তিতে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক।সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায়, যেখানে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না। এখানে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন, বণ্টন ও ভোগ নিয়ন্ত্রিত হয়। সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্রে একটি মাত্র দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে এবং এ ব্যবস্থায় বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না। যেমন-চীন এবং কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র।উদ্দীপকের মি. 'P [গণিত] এমন একটি রাষ্ট্রের নাগরিক যেখানে উৎপাদন, বণ্টন ও ভোগ রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। এখানে ব্যক্তির ইচ্ছা বা অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় না। এরূপ বর্ণনায় সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা সমাজতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের সমস্ত উৎপাদন কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
মি. 'P অর্থনীতির ভিত্তিতে কোন ধরনের রাষ্ট্রের নাগরিক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর