"খ রাষ্ট্রে অধিক নাগরিক সুবিধা বিদ্যমান”- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "খ রাষ্ট্রে নাগরিক সুবিধা অনেক বেশি।"- উক্তিটি যথার্থ এবং আমি এর সাথে একমত।খ রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক। আর গণতন্ত্র মানেই হলো জনগণের শাসন। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে।গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আবার, গণতন্ত্রে শাসকগণ জনগণের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনেও জয়লাভের আশায় জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রে সবাই সমান। এতে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সবাই সমান সুযোগ বা অধিকার ভোগ করে। অপরদিকে, জনাব সাকিবের একনায়কতান্ত্রিক রাষ্ট্রে সুযোগ-সুবিধা পাওয়া যায় না।সুতরাং এটি স্পষ্ট হয়, খ রাষ্ট্রে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান থাকায় অন্যান্য সরকারব্যবস্থার চেয়ে তার রাষ্ট্রে নাগরিক সুবিধা অনেক বেশি, যা জনগণের কল্যাণে সহায়ক।পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, "খ রাষ্ট্রে নাগরিক সুবিধা অনেক বেশি।"
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
"খ রাষ্ট্রে অধিক নাগরিক সুবিধা বিদ্যমান”- তুমি কি একমত? উত্তরের সপক…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর