দৃশ্যকল্প-১ এ 'স্বনির্ভর' প্রতিষ্ঠানটি কোন রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ স্বনির্ভর প্রতিষ্ঠানটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি। গণতন্ত্র বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসনব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। একাধিক রাজনৈতিক দল থাকে, সকলের স্বার্থরক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১- এ 'স্বনির্ভর' প্রতিষ্ঠানটি সদস্যদের মতামত, অংশগ্রহণে ও মঙ্গলের জন্য পরিচালিত হয়। সকল ক্ষমতা অর্পিত থাকে সদস্যদের হাতে। তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিবর্তন হয় পূর্বের পরিচালিত কমিটির। এরূপ বর্ণনায় এটা স্পষ্ট হয় যে, স্বনির্ভর প্রতিষ্ঠানটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি যেখানে এর সদস্য বা জনগণ সকল ক্ষমতা ভোগ করে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'স্বনির্ভর' প্রতিষ্ঠানটি কোন রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর