উদ্দীপকে 'ক' রাষ্ট্রের প্রশাসনব্যবস্থার মাধ্যমে দক্ষ নেতৃত্ব গড়ে ওঠে। উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত।উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রটির সরকারব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে সংবিধান অনুযায়ী কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। এ ধরনের রাষ্ট্রের প্রশাসনব্যবস্থার মাধ্যমে দক্ষ নেতৃত্ব গড়ে ওঠে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণ দুটি সরকারের প্রতি আনুগত্য দেখায় এবং দুই 'প্রকার আইন-আদেশ মেনে চলে। ফলে জনগণ রাজনৈতিকভাবে অধিকার সচেতন হয়ে ওঠে। এ ধরনের ব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশে খুবই সহায়ক। তাছাড়া প্রত্যেক প্রদেশে একেকজন করে আঞ্চলিক সরকার থাকে এবং তারা ওই অঞ্চলের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। সেটা দক্ষ স্থানীয় নেতৃত্ব বিকাশে উৎসাহিত করে।সুতরাং, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় যেহেতু আঞ্চলিক সরকার থাকে এবং এখানে স্থানীয় নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়। সেহেতু এ কথা বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রশাসনব্যবস্থায় দক্ষ নেতৃত্ব গড়ে ওঠে।