'Q [গণিত] রাষ্ট্রটিতে যে শাসনব্যবস্থা প্রচলিত তার গুণাগুণ বিশ্লেষণপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে 'Q [গণিত] রাষ্ট্রটিতে যে শাসনব্যবস্থা প্রচলিত তা হলো সংসদীয় সরকারব্যবস্থা।.যে সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ঘা সংসদীয় সরকার বলে। উদ্দীপকে উল্লেখ্য যে, 'Q [গণিত] রাষ্ট্রটির শাসনক্ষমতা মন্ত্রিসভার হাতে ন্যস্ত। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল এ মন্ত্রিপরিষদ গঠন করে থাকে। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, রাষ্ট্রটিতে সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান।সংসদীয় সরকারব্যবস্থার গুণগুলো হলো- সংসদীয় সরকার দায়িত্বশীল সরকার। এতে ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। এ সরকারব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার মনে করা হয়। বিরোধী দলের সদস্যগণ সংসদে বসে সরকারের কাজের সমালোচনা করার সুযোগ পায়। ফলে সরকার তার কাজে সংযত হয় ও ভালো কাজ করার চেষ্টা করে। এছাড়া সংসদীয় সরকার জনমতের দ্বারা পরিচালিত হয়। জনমতকে অনুকূলে রাখার জন্য তাই সরকারি ও বিরোধী দল সবসময় তৎপর থাকে। সংসদে বিতর্ক হয়। এতে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়। সংসদীয় সরকারের আরও একটি গুণ হলো শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হওয়ায় এ সরকার আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।সুতরাং এ বিষয়ে দ্বিমত থাকে না যে, সংসদীয় শাসনব্যবস্থার গুণাগুণ দ্বারা জনমতের সর্বাধিক কল্যাণ নিশ্চিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'Q রাষ্ট্রটিতে যে শাসনব্যবস্থা প্রচলিত তার গুণাগুণ বিশ্লেষণপূর্বক …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর