ছক-২ এ যে সরকারব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার - গুণগুলো বিশ্লেষণ কর।
উত্তর: ছক-২ এ যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।কেননা, ছক-২ এ উল্লিখিত রাষ্ট্রটি একাধিক অঞ্চল মিলে গঠিত, কেন্দ্রীয় সরকারের কাজ কম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাচারিতা লোপ পায়, যা যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার গুণগুলো নিচে আলোচনা করা হলো-১. যুক্তরাষ্ট্রীয় সরকার আঞ্চলিক স্বাতন্ত্র্য ও. ভিন্নতা বজায় রেখে জাতীয় ঐক্য গড়ে তোলে। ফলে এ ব্যবস্থায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে ওঠে।২. এ সরকারব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ফলে কেন্দ্রের কাজের চাপ কমে যায় এবং কেন্দ্রের উপর অর্পিত দায়িত্ব পালন সহজ হয়।৩. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আঞ্চলিক সরকার সহজেই অঞ্চলের সমস্যাগুলো বুঝতে এবং তা চিহ্নিত করে সমাধান করতে পারে।৪. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ফলে কেন্দ্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারে না। ফলে কেন্দ্রের স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা থাকে না।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ছক-২ এ যে সরকারব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার - গুণগুলো বিশ্লে…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর