সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না। পৃথিবীর অনেক দেশ আজও সমাজতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়। এ ব্যবস্থায় রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম এবং বণ্টন ব্যবস্থা রাষ্ট্রকর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। উৎপাদনের সকল উপকরণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয় সমাজতান্ত্রিক রাষ্ট্রে। সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। উৎপাদনের ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা না থাকায় উৎপাদন হ্রাস পায়। এতে নাগরিক অধিকার হরণ করা হয়। মেধা বিকাশের সকল পথকে রুদ্ধ করে দেয়া হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর