প্রাপ্তির ভ্রমণকৃত দেশটির সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক।যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে।উদ্দীপকের প্রাপ্তি উচ্চ শিক্ষার জন্য জাপানে গিয়ে লক্ষ করল, সেখানে কেন্দ্র থেকে শাসনব্যবস্থা পরিচালিত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে এককেন্দ্রিক সরকারের চিত্র পাওয়া যায়। কেননা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কোনো আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে না। কিংবা প্রদেশ বা অঞ্চল থাকলেও তাদের কোনো স্বায়ত্তশাসন নেই। কেন্দ্রের সিদ্ধান্তেই সারাদেশ পরিচালিত হয়।