উদ্দীপকের 'খ' দেশটিতে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' দেশটির সরকারব্যবস্থার ধরন হলো এককেন্দ্রিক সরকার।যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে'। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। সারা দেশের জন্য একই প্রশাসনিক নীতি ও আইন প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় সংহতি ও অখণ্ডতা বজায় রাখা যায়। তাছাড়া এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয় কম। সরকার জরুরি প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ছোট রাষ্ট্রের জন্য এ সরকার বিশেষভাবে উপযোগী। উদ্দীপকে 'খ' দেশটিতে কোনো অঙ্গরাজ্য নেই। দেশটিতে একটিমাত্র কেন্দ্র থেকে প্রশাসন পরিচালনা করা হয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত 'খ' দেশটির বর্ণনার সাথে এককেন্দ্রিক সরকারব্যবস্থার ধারণাটি পুরাপুরি সাদৃশ্যপূর্ণ।পরিশেষে বলা যায়, 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার ধরনটি হলো এককেন্দ্রিক সরকারব্যবস্থা।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকের 'খ' দেশটিতে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর