'ক' এবং 'খ' রাষ্ট্র দুটির মধ্যে কোনটি উত্তম? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধর।
উত্তর: রাষ্ট্র 'ক' একনায়কতান্ত্রিক রাষ্ট্র এবং রাষ্ট্র 'খ' কল্যাণমূলক রাষ্ট্র। রাষ্ট্র 'ক' অর্থাৎ একনায়কতান্ত্রিক রাষ্ট্র অপেক্ষা রাষ্ট্র 'খ' অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্র অধিক উত্তম।ছকের রাষ্ট্র 'খ' দেশটি কল্যাণমূলক রাষ্ট্রকে ইঙ্গিত করে। এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে, বেকার ভাতা প্রদান করে, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে। রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সচ্ছলদের ওপর উচ্চ হারে কর ধার্য করে দরিদ্র ও দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে। কৃষক, শ্রমিক ও মজুরদের স্বার্থরক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। কল্যাণমূলক রাষ্ট্রের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা। জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের পাশাপাশি ধনী-দরিদ্রের বৈষম্য রোধ করে।অপরদিকে, রাষ্ট্র-'ক' অর্থাৎ একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় শাসক তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে না ফলে শাসক স্বৈরাচারী হয়ে ওঠে। এখানে এক জাতি, এক দেশ, এক নেতার আর্দশ প্রচলিত। একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় জনকল্যাণ অনুপস্থিত।তাই বলা যায়, রাষ্ট্র 'ক' অপেক্ষা রাষ্ট্র 'খ' অধিক উত্তম।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'ক' এবং 'খ' রাষ্ট্র দুটির মধ্যে কোনটি উত্তম? উত্তরের সপক্ষে যুক্তি …
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর