শেয়ারFacebookWhatsApp

তুমি কি উক্ত সরকারব্যবস্থাকে উত্তম সরকারব্যবস্থা বলে মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: আমি উক্ত সরকারব্যবস্থাকে অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে উত্তম সরকার বলে মনে করি না।কেননা, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে সর্বময় কর্তৃত্ব থাকায় এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী না থাকায় রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারেন। রাষ্ট্রপতি শাসনব্যবস্থায় বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের ঘাটতি দেখা দেয়। শাসন, আইন ও বিচার বিভাগের গঠন ও ক্ষমতা আলাদা হওয়ায় পরস্পরের মধ্যে সহযোগিতার অভাব ও বৈরিতা দেখা দেয়। এ ধরনের পরিস্থিতি সরকারকে নাজুক অবস্থায় ফেলতে পারে। এছাড়া রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার অন্যতম ত্রুটি হলো অনমনীয় শাসন। এ ব্যবস্থায় সহজে সংবিধান সংশোধন করা যায় না। ফলে শাসনব্যবস্থা অনমনীয় প্রকৃতির হয়। কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা সহজে পরিবর্তন করা যায় না। আবার রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুত করা যায় না। ফলে সহজে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো যায় না।উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় কিছু গুণাবলির পাশাপাশি বেশকিছু ত্রুটি লক্ষণীয় সেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে উত্তম সরকারব্যবস্থা বলা যায় না।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

তুমি কি উক্ত সরকারব্যবস্থাকে উত্তম সরকারব্যবস্থা বলে মনে কর? উত্তরে…

উদ্দীপক

জনাব রফিক একটি সংস্থার প্রধান। তিনি পাঁচ বছরের জন্য সংস্থার প্রধান নির্বাচিত হন। তিনি তার পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন এবং তার মনের মতো করে সংস্থাটি পরিচালিত করেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মতামত নিতেও পারেন আবার নাও নিতে পারেন।

Mymensingh · 2025

উত্তর

যে রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে।

উত্তর

যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার গঠনপ্রণালি ও কার্যপদ্ধতি অন্যান্য সরকারব্যবস্থার চেয়ে জটিল। কেননা, এ পদ্ধতিতে সরকারের অভ্যন্তরেই অন্য আরেকটি সরকারের অস্তিত্ব তথা দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান থাকে। ফলে উভয় সরকার তথা কেন্দ্র ও প্রদেশের মধ্যে সম্পর্ক নির্ধারণ, ক্ষমতা বণ্টন, আইন প্রণয়ন ও প্রয়োগ প্রভৃতি বিষয়ে জটিলতা দেখা দেয়। এসব কারণেই যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা জটিল।

উত্তর

জনাব রফিকের সংস্থার সাথে আমার পাঠ্যবইয়ের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার মিল রয়েছে।কেননা, উদ্দীপকের জনাব রফিক পাঁচ বছরের জন্য একটি সংস্থার প্রধান নির্বাচিত হন। তিনি তার পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন এবং তার মতো করে সংস্থাটি পরিচালিত করেন।গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ব্যাপারে কারও মতামতও নেন না- এ দ্বারা রাষ্ট্রপতি শাসিত সরকারকেই নির্দেশ করে।রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায়, যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি হলো- রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একটি নির্ধারিত মেয়াদের জন্য নির্বাচিত হন। ফলে শাসনব্যবস্থা স্থিতিশীল থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এছাড়া এ শাসনব্যবস্থায় সরকারের তিনটি বিভাগ (শাসন, আইন ও বিচার বিভাগ) পৃথকভাবে কাজ করে, আবার অন্যদিকে, একটি অন্যটির সাথে সম্পর্ক বজায় রাখে। ফলে এতে ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য বজায় থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় দলীয় মনোভাবের কম প্রতিফলন ঘটে এবং রাষ্ট্রপতি দলের চেয়ে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করাকে অধিকতর গুরুত্ব দেন।সুতরাং উপরিউক্ত গুণাবলির আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব রফিকের সংস্থার সাথে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার মিল রয়েছে।

উত্তর

আমি উক্ত সরকারব্যবস্থাকে অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে উত্তম সরকার বলে মনে করি না।কেননা, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে সর্বময় কর্তৃত্ব থাকায় এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী না থাকায় রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারেন। রাষ্ট্রপতি শাসনব্যবস্থায় বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের ঘাটতি দেখা দেয়। শাসন, আইন ও বিচার বিভাগের গঠন ও ক্ষমতা আলাদা হওয়ায় পরস্পরের মধ্যে সহযোগিতার অভাব ও বৈরিতা দেখা দেয়। এ ধরনের পরিস্থিতি সরকারকে নাজুক অবস্থায় ফেলতে পারে। এছাড়া রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার অন্যতম ত্রুটি হলো অনমনীয় শাসন। এ ব্যবস্থায় সহজে সংবিধান সংশোধন করা যায় না। ফলে শাসনব্যবস্থা অনমনীয় প্রকৃতির হয়। কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা সহজে পরিবর্তন করা যায় না। আবার রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুত করা যায় না। ফলে সহজে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো যায় না।উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় কিছু গুণাবলির পাশাপাশি বেশকিছু ত্রুটি লক্ষণীয় সেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে উত্তম সরকারব্যবস্থা বলা যায় না।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।