'A [গণিত] দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: 'A [গণিত] দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। আর তিনি একনায়ক বা ডিক্টেটর।উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল আছে। যেখানে স্বাধীনভাবে মতামত প্রকাশ ও গণমাধ্যমসহ সবকিছু নেতার নিয়ন্ত্রণে থাকে এবং এর প্রধানই সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থারই প্রতিচ্ছবি। কেননা একটি একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো একজন নেতা বা একনায়কের ইচ্ছাতেই দেশের শাসনব্যবস্থা পরিচালিত হবে। সেখানে রাজনৈতিক দল নেতার স্বেচ্ছাধীন। গণমাধ্যম ও জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা বলে কিছু থাকে না। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'A দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর