শেয়ারFacebookWhatsApp

রনির বক্তব্যে কোন প্রকারের সরকারের নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের রনির বক্তব্য সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে নির্দেশ করে।যে সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল তাকে সংসদীয় সরকারব্যবস্থা বলে। এতে মন্ত্রিসভার হাতে দেশের শাসনক্ষমতা থাকে। সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। দলের আস্থাভাজন ভক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে থেকে অন্যান্য মন্ত্রী নিয়োগ করেন ও তাদের মধ্যে দপ্তর বণ্টন করেন। এ ধরনের সরকারে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা হয় প্রকৃত শাসন থাকার অধিকারী। সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর গুরুত্ব সবচেয়ে বেশি। উদ্দীপকের রনি যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছেন সে রাষ্ট্রের সব শাসনকার্যের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী, যা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।সুতরাং রনির বক্তব্যে যে সংসদীয় সরকারব্যবস্থাকে নির্দেশ করে তা নিশ্চিত করেই বলা যায়।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

রনির বক্তব্যে কোন প্রকারের সরকারের নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সরকারব্যবস্থা নিয়ে রনি ও রাহাত আলোচনা করছিল। রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রে একটি সরকারব্যবস্থা আছে। রনি রাহাতকে বলল, গণতান্ত্রিক রাষ্ট্রে দুই ধরনের সরকারব্যবস্থা দেখা যায়। রনি অভিমত ব্যক্ত করল যে, কোনো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সব শাসনকার্যের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী। সংসদের প্রাধান্য এখানে থাকে। অন্য এক প্রকারের সরকারের কথা বললেন রাহাত। সে বলল, আর এক প্রকার সরকার আছে সেখানে রাষ্ট্রপতি সব ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন।

Chittagong · 2025

উত্তর

রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান সরকার।

উত্তর

গণতন্ত্রে রাষ্ট্রের শাসনকার্যে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকায় নাগরিকগণ জটিল রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায়। আর এভাবেই নির্বাচনে অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনে নাগরিকদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়।

উত্তর

উদ্দীপকের রনির বক্তব্য সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে নির্দেশ করে।যে সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল তাকে সংসদীয় সরকারব্যবস্থা বলে। এতে মন্ত্রিসভার হাতে দেশের শাসনক্ষমতা থাকে। সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। দলের আস্থাভাজন ভক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে থেকে অন্যান্য মন্ত্রী নিয়োগ করেন ও তাদের মধ্যে দপ্তর বণ্টন করেন। এ ধরনের সরকারে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা হয় প্রকৃত শাসন থাকার অধিকারী। সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর গুরুত্ব সবচেয়ে বেশি। উদ্দীপকের রনি যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছেন সে রাষ্ট্রের সব শাসনকার্যের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী, যা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।সুতরাং রনির বক্তব্যে যে সংসদীয় সরকারব্যবস্থাকে নির্দেশ করে তা নিশ্চিত করেই বলা যায়।

উত্তর

"রাহাতের উল্লিখিত সরকারব্যবস্থায় স্থিতিশীল শাসন বিদ্যমান"- মন্তব্যটি যথার্থ।উদ্দীপকে রাহাতের বর্ণিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি সব ক্ষমতার অধিকারী। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। এ থেকে বোঝা যায়, রাহাতের উল্লিখিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায়, যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। তিনিই প্রকৃত শাসক ও সরকারপ্রধান। বিশ্বে প্রচলিত অন্যান্য শাসনব্যবস্থার তুলনায় রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা অধিক স্থিতিশীল। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একটি নির্ধারিত মেয়াদের জন্য নির্বাচিত হন। এ সময় একমাত্র অভিশংসন ছাড়া (কোনো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনসভার দুই-তৃতীয়াংশ সদস্যদের অনুমোদন সাপেক্ষে অপসারণ "করা) তাকে অপসারণ করা যায় না। ফলে শাসনব্যবস্থা স্থিতিশীল থাকে। এছাড়া এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি তার সিদ্ধান্তের ব্যাপারে একচ্ছত্র প্রভাব থাকে বিধায় সেখানে বিপ্লবের সম্ভাবনা থাকে না।সুতরাং আলোচনা শেষে বলা যায়, রাহাতের বক্তব্য উল্লিখিত রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা অধিক স্থিতিশীল। এর পিছনে একমাত্র কারণ হলো রাষ্ট্রপতি একইসাথে রাষ্ট্রপ্রধান ও নির্বাহী প্রধান।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।