লতার মতামতের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "আধুনিক বিশ্বে সর্বাপেক্ষা প্রচলিত শাসনব্যবস্থা হলো গণতন্ত্র।"-লতার এ মন্তব্যটিকে আমিও যথার্থ বলে মনে করি।গণতন্ত্র জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসনব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। একইভাবে, গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বলে সরকার সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। গণতন্ত্র যুক্তিভিত্তিক ও জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। ফলে শক্তি প্রয়োগ বা স্বৈরাচারী হওয়ার সুযোগ নেই এখানে। আবার, গণতন্ত্র নমনীয় ব্যবস্থা হওয়ায় বিপ্লবের প্রয়োজন ও সম্ভাবনা নেই বললেই চলে। গণতন্ত্রে সবাই সমান সুযোগ ও অধিকার ভোগ করে এবং এতে জনগণের অংশগ্রহণের ফলে নাগরিকের রাজনৈতিক চেতনা সমুন্নত থাকে। গণতন্ত্র অন্যান্য সরকারব্যবস্থার চেয়ে প্রগতিশীল ও যুগোপযোগী। ফলে আধুনিক বিশ্বে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের চেয়ে উত্তম বা সমকক্ষ অন্য কোনো ব্যবস্থা নেই। আর এসব কারণেই গণতন্ত্র আধুনিক বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য ও সর্বোৎকৃষ্ট পদ্ধতির মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। সুতরাং উদ্দীপকের লতার মন্তব্যটি যথার্থ এবং তাৎপর্যপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
লতার মতামতের যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর