'রাহাতের উল্লিখিত সরকারব্যবস্থায় স্থিতিশীল শাসন বিদ্যমান'- মূল্যায়ন কর।
উত্তর: "রাহাতের উল্লিখিত সরকারব্যবস্থায় স্থিতিশীল শাসন বিদ্যমান"- মন্তব্যটি যথার্থ।উদ্দীপকে রাহাতের বর্ণিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি সব ক্ষমতার অধিকারী। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। এ থেকে বোঝা যায়, রাহাতের উল্লিখিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায়, যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। তিনিই প্রকৃত শাসক ও সরকারপ্রধান। বিশ্বে প্রচলিত অন্যান্য শাসনব্যবস্থার তুলনায় রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা অধিক স্থিতিশীল। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একটি নির্ধারিত মেয়াদের জন্য নির্বাচিত হন। এ সময় একমাত্র অভিশংসন ছাড়া (কোনো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনসভার দুই-তৃতীয়াংশ সদস্যদের অনুমোদন সাপেক্ষে অপসারণ "করা) তাকে অপসারণ করা যায় না। ফলে শাসনব্যবস্থা স্থিতিশীল থাকে। এছাড়া এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি তার সিদ্ধান্তের ব্যাপারে একচ্ছত্র প্রভাব থাকে বিধায় সেখানে বিপ্লবের সম্ভাবনা থাকে না।সুতরাং আলোচনা শেষে বলা যায়, রাহাতের বক্তব্য উল্লিখিত রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা অধিক স্থিতিশীল। এর পিছনে একমাত্র কারণ হলো রাষ্ট্রপতি একইসাথে রাষ্ট্রপ্রধান ও নির্বাহী প্রধান।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'রাহাতের উল্লিখিত সরকারব্যবস্থায় স্থিতিশীল শাসন বিদ্যমান'- মূল্যায়ন…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর