'B [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক- বিশ্লেষণ কর।
উত্তর: 'B [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক। মন্তব্যটি যথার্থ।গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের . শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ থাকে। এ কারণে কোনো সরকার জনকল্যাণ চিন্তা ব্যতিরেকে যেকোনো কাজ করা থেকে বিরত থাকে। উদ্দীপকের 'B [গণিত] রাষ্ট্রে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে জনগণের জবাবদিহি, সরকার গঠন ও রাষ্ট্রের সকল বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরূপ বর্ণনা গণতান্ত্রিক রাষ্ট্রেরই প্রতিচ্ছবি।গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আবার, গণতন্ত্রে শাসকগণ জনগণের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। - তারা পরবর্তী নির্বাচনেও জয়লাভের আশায় জনস্বার্থমূলক কাজ করার - চেষ্টা করে। ফলে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। একইভাবে, গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বলে সরকার জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। তাই আধুনিক বিশ্বে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের চেয়ে উত্তম বা সমকক্ষ অন্য কোনো ব্যবস্থা নেই।সুতরাং আলোচনা থেকে এটি স্পষ্ট হয়, গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'B রাষ্ট্রের সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর