ছক 'খ' "বৃহৎ রাষ্ট্রের উপযোগী শাসনব্যবস্থা”- যুক্তিসহ তোমার মতামত তুলে ধর।
উত্তর: ছক 'খ' "বৃহৎ রাষ্ট্রের উপযোগী শাসনব্যবস্থা"- উক্তিটি যথার্থ। যুক্তরাষ্ট্রীয় সরকার বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী কারণ এই সরকারব্যবস্থা-ক্ষমতা বণ্টন নীতির ওপর প্রতিষ্ঠিত।যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয়।যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রদেশগুলো স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করতে পারে। এতে দ্বৈত সরকারব্যবস্থা থাকে। এই ব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী হওয়ার আরও কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো- এতে জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বাতন্ত্র্যের সমন্বয় ঘটায়, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়, আঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী, রাজনৈতিক চেতনা বৃদ্ধি ও স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটানোসহ কেন্দ্রের স্বেচ্ছাচারিতা কমায়।উপরিউক্ত আলোচনার মাধ্যমে এটিই প্রতীয়মান হয় যে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ছক 'খ' "বৃহৎ রাষ্ট্রের উপযোগী শাসনব্যবস্থা”- যুক্তিসহ তোমার মতামত ত…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর