শাজাহান ও তানসেনের রাষ্ট্রব্যবস্থার মধ্যে কোনটি তোমার পছন্দ তা অর্থনীতির ভিত্তিতে বিশ্লেষণ কর।
উত্তর: শাজাহান ও তানসেনের রাষ্ট্রব্যবস্থা যথাক্রমে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মধ্যে আমার পছন্দের রাষ্ট্রব্যবস্থা হলো পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা।সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ থাকা বা না থাকার ভিত্তিতে রাষ্ট্রের দুটি ধরন রয়েছে। একটি হলো পুঁজিবাদী রাষ্ট্র এবং অন্যটি হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। এ দুটির রাষ্ট্রব্যবস্থার মধ্যে পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। পুঁজিবাদী সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে। এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আবার প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। অন্যদিকে, সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তির পরিবর্তে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে সকল সম্পদ। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করি না। কারণ, সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি, প্রতিযোগিতার নির্বাচন এবং উৎপাদন ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার জন্য উৎপাদন হ্রাস পায়। ফলে জনগণের মাঝে দেখা দেয় ব্যাপক দরিদ্রতা। এসব কারণে পৃথিবীর অনেক দেশ এ ব্যবস্থাকে পরিহার করে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।সুতরাং উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের প্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে পুঁজিবাদী সরকারব্যবস্থাকে পছন্দ করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
শাজাহান ও তানসেনের রাষ্ট্রব্যবস্থার মধ্যে কোনটি তোমার পছন্দ তা অর্থ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর