উল্লিখিত সরকার প্রধানের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উল্লিখিত সরকার তথা সংসদীয় সরকারের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। তিনি প্রকৃত ক্ষমতাধর এবং বহুবিধ কার্যাবলি সম্পাদন করেন।সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। তিনি সরকারপ্রধান। তাকে কেন্দ্র করে দেশের সকল কার্যক্রম পরিচালিত হয়। সংখ্যাগরিষ্ঠ অর্জনকারী দলের নেতাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন।উদ্দীপকের ফারিয়ার গৃহশিক্ষক সংসদীয় সরকার ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। এ সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার ব্যবস্থায় তিনি একচ্ছত্র ক্ষমতাধর। তাঁর কাজের পরিধি ব্যাপক। কারণ সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদ প্রকৃত শাসক। প্রধানমন্ত্রী একই সাথে সংসদের নেতা, মন্ত্রিসভার নেতা এবং সরকারপ্রধান। তাকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ গঠিত ও এর কাজ পরিচালিত হয় বিধায় তাকে রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি বলা হয়। তিনি মন্ত্রিসভার সদস্যসংখ্যা নির্ধারণ করেন ও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন। তার নির্দেশনা অনুযায়ী মন্ত্রীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। তিনি পদত্যাগ করলে সকল মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয় বিধায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি বলা হয়।আলোচনা থেকে এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রী হলেন সংসদীয় সরকারব্যবস্থার প্রকৃত শাসক। তাঁকে কেন্দ্র করে দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয় বলে তাকে শাসনব্যবস্থার মধ্যমণি বলাই যুক্তিযুক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উল্লিখিত সরকার প্রধানের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর