'X [গণিত] রাষ্ট্রের শাসন ব্যবস্থার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: 'X [গণিত] রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার এককেন্দ্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকারব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রের অধিবাসী সবাই মিলে সেই দেশের সরকার নির্বাচন করে। এই কাজটি তারা অত্যন্ত আনন্দের সাথে উৎসবের মতো পালন করে। তাদের মতামতের ওপর ভিত্তি করেই সরকারের স্থায়ীত্ব নির্ভর করে। এরূপ বর্ণনায় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা তারা উৎসবের মতো করে সরাসরি সরকারি প্রতিনিধি নির্বাচন করতে পারে। জনগণ ও সরকারের মাঝে কোনো মধ্যবর্তী সংস্থার অস্তিত্ব থাকে না। তাই বলা যায় 'X [গণিত] রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার বা শাসনব্যবস্থা বিদ্যমান।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'X রাষ্ট্রের শাসন ব্যবস্থার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর