শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে কোনটি বৃহৎ রাষ্ট্রের জন্য অধিক উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে রফিক সাহেবের দেশটির সরকার ব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য অধিক উপযোগী। কেননা রফিক সাহেবের বসবাসরত দেশটিতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে যে দুই ধরনের রাষ্ট্র রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। এ ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসনকার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। যুক্তরাষ্ট্রে পাশাপাশি অবস্থিত কতকগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয়। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের হাতে এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে থাকে। এরূপ রাষ্ট্রব্যবস্থা বৃহদায়তন রাষ্ট্রের ক্ষেত্রে খুবই উপযোগী।উদ্দীপকের রফিক সাহেবের বসবাসকৃত রাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে, রাষ্ট্রটিতে কেন্দ্রের পাশাপাশি আঞ্চলিক সরকারও বিদ্যমান। এ থেকে সহজেই বোঝা যায় এখানে যুক্তরাষ্ট্রের কথা বলা হয়েছে। কেননা যুক্তরাষ্ট্র সাধারণত বৃহৎ আকার হয়। যে কারণে কেন্দ্র থেকে পুরো দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে এ সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ফলে কেন্দ্রের কাজের চাপ কমে যায় এবং কেন্দ্রের উপর অর্পিত দায়িত্ব পালন সহজ হয়। আর এটি ক্ষমতা বণ্টন নীতির উপর ভিত্তি করেই করা হয়। ফলে জাতীয় ঐক্য বজায় থাকে।আলোচনা থেকে তাই বলা যায়, বৃহদায়তন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শ্রেয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে কোনটি বৃহৎ রাষ্ট্রের জন্…

উদ্দীপক

প্রাপ্তি উচ্চশিক্ষার জন্য জাপানে গিয়ে লক্ষ করলো, সেখানে কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। অপরদিকে তার মামা রফিক সাহেব যে দেশে বসবাস করেন সেখানে কেন্দ্রের পাশাপাশি আঞ্চলিক সরকার ব্যবস্থাও বিদ্যামন। এ ব্যবস্থায় কেন্দ্রের স্বেচ্ছাচারিতা থাকে না এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে।

Comilla · 2023

উত্তর

যে রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে।

উত্তর

আইনের শাসন বলতে বোঝায় শাসনব্যবস্থায় আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য বিদ্যমান থাকাকে। গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো আইনের শাসন। আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতি-ধর্ম-বর্ণ-ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হয়। এ সরকারব্যবস্থায় সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করে বা দায়ী থাকে। একারণে আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য থাকে। অর্থাৎ আইনের শাসনের মাধ্যমে গণতন্ত্র অর্থবহ হয়ে ওঠে। তাই আইনের শাসনকে গণতন্ত্রের প্রাণ বলা হয়।

উত্তর

প্রাপ্তির ভ্রমণকৃত দেশটির সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক।যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে।উদ্দীপকের প্রাপ্তি উচ্চ শিক্ষার জন্য জাপানে গিয়ে লক্ষ করল, সেখানে কেন্দ্র থেকে শাসনব্যবস্থা পরিচালিত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে এককেন্দ্রিক সরকারের চিত্র পাওয়া যায়। কেননা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কোনো আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে না। কিংবা প্রদেশ বা অঞ্চল থাকলেও তাদের কোনো স্বায়ত্তশাসন নেই। কেন্দ্রের সিদ্ধান্তেই সারাদেশ পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে রফিক সাহেবের দেশটির সরকার ব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য অধিক উপযোগী। কেননা রফিক সাহেবের বসবাসরত দেশটিতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে যে দুই ধরনের রাষ্ট্র রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। এ ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসনকার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। যুক্তরাষ্ট্রে পাশাপাশি অবস্থিত কতকগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয়। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের হাতে এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে থাকে। এরূপ রাষ্ট্রব্যবস্থা বৃহদায়তন রাষ্ট্রের ক্ষেত্রে খুবই উপযোগী।উদ্দীপকের রফিক সাহেবের বসবাসকৃত রাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে, রাষ্ট্রটিতে কেন্দ্রের পাশাপাশি আঞ্চলিক সরকারও বিদ্যমান। এ থেকে সহজেই বোঝা যায় এখানে যুক্তরাষ্ট্রের কথা বলা হয়েছে। কেননা যুক্তরাষ্ট্র সাধারণত বৃহৎ আকার হয়। যে কারণে কেন্দ্র থেকে পুরো দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে এ সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ফলে কেন্দ্রের কাজের চাপ কমে যায় এবং কেন্দ্রের উপর অর্পিত দায়িত্ব পালন সহজ হয়। আর এটি ক্ষমতা বণ্টন নীতির উপর ভিত্তি করেই করা হয়। ফলে জাতীয় ঐক্য বজায় থাকে।আলোচনা থেকে তাই বলা যায়, বৃহদায়তন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শ্রেয়।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।