উদ্দীপকে উল্লিখিত সরকারের গুণাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থা হলো সংসদীয় সরকার ব্যবস্থা।যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলে। এতে মন্ত্রিসভার হাতে দেশের শাসন ক্ষমতা থাকে। সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করেন। দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী।তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্য থেকে অন্যান্য মন্ত্রী নিয়োগ করেন ও তাদের মধ্যে দপ্তর বণ্টন করেন।উদ্দীপকে ফারিয়ার গৃহ শিক্ষকের নিকট সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারে সেখানে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যামান। নির্বাচিত দলের আস্থাভাজন ব্যক্তি হন সরকার প্রধান। এই সরকারের দোষের চেয়ে গুণই বেশি। সরকার প্রধান গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করেন। এ থেকে বোঝা যায় তিনি সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে বলছিলেন। সংসদীয় সরকার ব্যবস্থার নানা রকম গুণ রয়েছে। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণের মত প্রকাশ ও সরকারের সমালোচনার পূর্ণ স্বাধীনতা থাকে। সরকার কোনোভাবেই জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হওয়ায় এ সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। বিরোধী দল এ ব্যবস্থায় বিকল্প সরকার হিসেবে সরকারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে থাকে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। যেখানে তিনিই সরকার প্রধান, কারও কাছে জবাবদিহিতা থাকে না এবং নিজের মতামত অন্যদের উপর চাপিয়ে দিতে পারেন। কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় এমনটি হওয়া সম্ভব নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারের গুণাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর