অর্থনীতির ভিত্তিতে শাজাহানের রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনীতির ভিত্তিতে শাজাহানের রাষ্ট্রটি একটি পুঁজিবাদী রাষ্ট্র।পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায়, যেখানে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এ সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ (ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা) ব্যক্তিগত মালিকানায় থাকে। এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী।উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রের নাগরিক শাজাহান একটি কারখানা প্রতিষ্ঠা করেন। যেখানে তিনি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করেন। কারখানার লাভের টাকা দিয়ে তিনি আরও একটি কারখানা প্রতিষ্ঠা করেন। কারখানার সমস্ত উন্নয়নমূলক কাজ তিনি নিজে পরিচালনা করেন। এরূপ বর্ণনায় পুঁজিবাদী রাষ্ট্রের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা একমাত্র পুঁজিবাদী রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। ফলে উদ্দীপকের শাজাহানের মতো যেকোনো নাগরিক ব্যক্তিগত সম্পদের মালিক হতে পারে। সুতরাং বলা যায় শাজাহানের রাষ্ট্রটি একটি পুঁজিবাদী রাষ্ট্র।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
অর্থনীতির ভিত্তিতে শাজাহানের রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর