অশোক যে দেশে বসবাস করে সে দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা কর।
উত্তর: অশোক যে, দেশে বসবাস করে সে দেশে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় 'ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন। রাষ্ট্রের সকল সিদ্ধান্ত তিনি একার ইচ্ছামতো গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি কারও পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা নাও পারেন। রাষ্ট্রীয় ব্যাপারে তিনি সর্বেসর্বা। উদ্দীপকের অশোকের দেশের সরকারপ্রধান তার কাজের জন্য কারও নিকট দায়ী থাকে না এবং জরুরি সময়ে আইন বিভাগের সাথে পরামর্শ ছাড়া নিজেই দ্রুত সিদ্ধান্ত নেন। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, অশোকের দেশে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
অশোক যে দেশে বসবাস করে সে দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? ব্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর