শেয়ারFacebookWhatsApp

আইনের শাসন বলতে কী বোঝায়?

উত্তর: আইনের শাসনের অর্থ হচ্ছে- কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। অন্যকথায় আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারপ্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের দৃষ্টিতে সকলে সমান-এর অর্থ, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। এর ফলে ধনী-দরিদ্র, সবল-দুর্বল সকলে সমান অধিকার লাভ করে। আইনের শাসনের প্রাধান্য থাকলে সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে এবং জনগণ আইনের বিধান মেনে চলবে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

আইনের শাসন বলতে কী বোঝায়?

উদ্দীপক

মাদক ও ধূমপানের ভয়াবহ পরিণতি নিয়ে আয়োজিত এক সেমিনারে উপস্থিত আলোচকবৃন্দ জানান যে, ধূমপানের ফলে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করে। আর ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে। বিড়ি কিংবা সিগারেটের পিছনে আরও ব্যয় হয় প্রায় ১১ হাজার কোটি টাকা। এ দুরবস্থা থেকে --দেশের মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ ২০০৫ সালে ধূমপান নিয়ন্ত্রণ আইন পাশ করে।

Chittagong · 2025

উত্তর

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়, তাকে আন্তর্জাতিক আইন বলে।

উত্তর

আইনের শাসনের অর্থ হচ্ছে- কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। অন্যকথায় আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারপ্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের দৃষ্টিতে সকলে সমান-এর অর্থ, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। এর ফলে ধনী-দরিদ্র, সবল-দুর্বল সকলে সমান অধিকার লাভ করে। আইনের শাসনের প্রাধান্য থাকলে সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে এবং জনগণ আইনের বিধান মেনে চলবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিয়ন্ত্রণে রাষ্ট্র সম্পর্কিত ফৌজদারি আইন কার্যকর।রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হলো রাষ্ট্র সম্পর্কিত আইন। এরূপ আইন সাধারণত দুই প্রকার- ফৌজদারি আইন ও প্রশাসনিক আইন। তন্মাধ্যে রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য যে ধরনের আইন প্রণয়ন করা হয়, তাকে ফৌজদারি আইন বলা হয়। সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা, ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দণ্ড দেওয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়ে থাকে।উদ্দীপকে মাদক ও ধূমপান-এর ভয়াবহ পরিণতি সংক্রান্ত সেমিনারের তথ্য প্রতিফলিত হয়েছে। এত ধূমপান ও মাদকের ফলে বিপুল সংখ্যক মৃত্যু, পঙ্গুত্ববরণসহ অর্থনৈতিক ক্ষতির পরিমাণ উল্লিখিত রয়েছে, যা নিরসনে ধূমপান নিয়ন্ত্রণ আইনের কথা বলা হয়েছে। স্পষ্টত, এই আইনটি ফৌজদারি আইনের সব বৈশিষ্ট্যমণ্ডিত।আর তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যা নিয়ন্ত্রণে ফৌজদারি আইন কার্যকর।

উত্তর

না, উদ্দীপকে আইনের যে উৎসের অর্থাৎ আইনসভার কথা বলা হয়েছে সেটি আইনের একমাত্র উৎস নয়।উদ্দীপকে রাষ্ট্র সম্পর্কিত ফৌজদারি আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা সাধারণত আইনসভা বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। আইনসভা আধুনিককালে আইনের প্রধান উৎস হলেও এটি আইনের একমাত্র উৎস নয়। যেমন- প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস। দীর্ঘকাল থেকে কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে প্রথা বলে, যা পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি সাপেক্ষে আইনে পরিণত হয়। আবার, ধর্মীয় অনুশাসন আইনের একটি অন্যতম উৎস। স্ব-স্ব ধর্মের অনুসারীরা স্বীয় ধর্মীয় বিধিবিধান মেনে চলে। এসব অনুশাসনের অনুশীলন সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করে, যা পরে আইনের মর্যাদা লাভ করেছে। মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি এর উদাহরণ। আইনবিদদের গ্রন্থ ও ব্যাখ্যা আইনের উৎস। আইনবিদরা বিজ্ঞানসম্মতভাবে যেসব ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদান করেন তাতে নতুন মাত্রা যোগ হয় এবং নতুন আইন তৈরি হয়। আবার, আদালতে উত্থাপিত মামলা যদি প্রচলিত আইনে অস্পষ্ট হয়, তখন বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং রায় দেন। পরবর্তীতে বিচারকগণ সেসব রায় অনুসরণ করেন বিধায় বিচারকের রায় আইনের উৎস হিসেবে পরিগণিত হয়। সর্বোপরি প্রচলিত আইনের বাইরে বিচারকের ন্যায়বোধ থেকে উৎসারিত দৃষ্টান্তও আইনের উৎস। আর এসব উৎসের উপস্থিতি বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ উৎসটি আইনের একমাত্র উৎস নয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।