ছক-১ যে বিষয়টির বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে- তা ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ এ সাম্যের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে।সাম্য হলো এমন এক সামাজিক পরিবেশ, যেখানে জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ-সুবিধা লাভকরে, যেখানে কারও কোনো বিশেষ সুবিধা নেই এবং সে সুযোগ-সুবিধা ব্যবহার করে সকলে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। মানুষের বিভিন্নমুখী বিকাশ সাধনের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন। তাই সাম্যের বিভিন্ন রূপ বিদ্যমান রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সামাজিক সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এক্ষেত্রে কোনো শ্রেণি ভেদাভেদ ও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ ক্ষমতা দেওয়া যাবে না। ব্যক্তির সঠিক পেশা ও স্বাধীন মতামত প্রকাশ ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ হলো অর্থনৈতিক সাম্য। এছাড়া আইনের দৃষ্টিতে সকলকে সমান মনে করা এবং বিনা অপরাধে গ্রেফতার ও বিনা বিচারে আটক না করার ব্যবস্থা হলো সাম্যের অন্যতম রূপ আইনগত সাম্য। উদ্দীপকের ছক-১ এ সাম্যের এ সামাজিক, অর্থনৈতিক এবং আইনগত রূপ চিত্রিত হয়েছে। তাই বলা যায়, ছক-১ এ সাম্যের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ছক-১ যে বিষয়টির বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে- তা ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর