জনাব সাম্মাম সাদিকের আইনের অনুশাসন মেনে চলার পিছনে কী কী ধারণা কাজ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সাম্মাম সাদিক আইনের অনুশাসন মেনে চলার পিছনে যে ধারণাটি কাজ করেছে তা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ।জনাব সাম্মাম সাদিক আইনের শাসনের গুরুত্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন। তিনি একজন সুনাগরিক। নাগরিকের সুখ ও সমৃদ্ধি যে আইনের শাসনের ওপর নির্ভরশীল তিনি তা জানেন। তিনি জানেন, আইন না থাকলে সমাজে অনাচার-অরাজকতা সৃষ্টি হয়। আইনের শাসন না থাকলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র; সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। আইনের শাসনের দ্বারা শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়। আইনের শাসনের ফলে সরকার স্থায়িত্ব লাভকরে এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়।তাই বলা যায়, উদ্দীপকের জনাব সাম্মাম সাদিক দেশকে এবং তার প্রতিষ্ঠানকে ভালোবাসে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে আইনের অনুশাসন মেনে চলেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব সাম্মাম সাদিকের আইনের অনুশাসন মেনে চলার পিছনে কী কী ধারণা কাজ …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর