কবির সাহেবের কর্মকান্ড পাঠ্যবইয়ের সাম্যকে ইঙ্গিত করে।সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে, যেখানে জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ-সুবিধা ব্যবহার করে সকলে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। মূলত সাম্য বলতে বোঝায়, প্রথমত, কোনো ব্যক্তি বা শ্রেণির জন্য বিশেষ সুযোগ-সুবিধার অবসান, দ্বিতীয়ত, সকলের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা, তৃতীয়ত, যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ-সুবিধা ভোগ করা।উদ্দীপকের ঘটনা-১-এ পরোপকারী জনাব কবির সাহেব সমস্যা সমাধানে কাউকে ছোট-বড় দেখেন না। সকল মানুষকে সমান ভাবেন এবং সুবিচার নিশ্চিত করেন। অর্থাৎ তিনি সাম্যের আদর্শের বাস্তবায়ন করেন।তাই বলা যায়, কবির সাহেবের কর্মকান্ড পাঠ্যবইয়ের সাম্যকে ইঙ্গিত করে।