আলোচ্য উদ্দীপকে সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হয়েছে।স্বাধীনতার অন্যতম প্রধান দুটি ধরন হলো- রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা। পছন্দের প্রার্থীকে ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। আবার, যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপর্যুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে।উদ্দীপকের সীমা শিক্ষিত নারী হওয়া সত্ত্বেও স্বামীর বাধায় চাকরি করতে ব্যর্থ হন। আবার, তিনি তার নিজের নয় বরং স্বামীর পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এক্ষেত্রে সুস্পষ্টভাবেই তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।তাই বলা যায়, সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হচ্ছে।