শেয়ারFacebookWhatsApp

নাগরিক জীবনে কোন বিষয়টি না থাকার কারণে রহিম হয়রানির শিকার হয়? ব্যাখ্যা কর।

উত্তর: নাগরিক জীবনে আইনের শাসন না থাকার কারণে উদ্দীপকের রহিম হয়রানির শিকার হয়।আইনের শাসনের অর্থ হলো- কেউ আইনের ঊর্ধ্বে নয় বরং সবাই আইনের দৃষ্টিতে সমান। আর তাই সব নাগরিকের সমান আইনগত অধিকার পাওয়াকেই আইনের শাসন বলা হয়। এর মূলকথা হলো-সবার উপরে আইন এবং সবক্ষেত্রে আইনের প্রাধান্য। আইনের শাসন থাকলে সমাজে সাম্য, গণতন্ত্র ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত থাকে।উদ্দীপকে নিরীহ কৃষক রহিম তার আইনি প্রতিকার লাভ করতে পারেননি। বরং তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট হয়রানির শিকার হয়েছেন। তাই এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, আইনের শাসন অনুপস্থিত থাকার কারণেই রহিম তার আইনি অধিকার থেকে বঞ্চিত হয়েছে।সুতরাং, রহিম হয়রানির শিকার হয়েছে আইনের শাসনের অভাবে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

নাগরিক জীবনে কোন বিষয়টি না থাকার কারণে রহিম হয়রানির শিকার হয়? ব্যাখ…

উদ্দীপক

বাবুল একজন দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার নামে তিনি নিরীহ কৃষক রহিমকে চড়া সুদে টাকা ধার দিয়ে ফাঁকা স্ট্যাম্পে টিপসহি নেন। কৃষক যথাসময়ে তার দেনা পরিশোধ করলেও বাবুল অতিরিক্ত টাকার জন্য রহিমকে চাপ প্রয়োগ করেন। রহিম বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নিকট গিয়ে এর প্রতিকার চান। কিন্তু সে কোনো প্রতিকার পায়নি। উপরন্তু তাকে হয়রানির শিকার হতে হয়।

Mymensingh · 2025

উত্তর

আইন ও স্বাধীনতার শর্ত সম্পর্কে উইলোবি বলেন, 'আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়।'

উত্তর

আইনের শাসন সমাজে সবার সমান অধিকারপ্রাপ্তির নিশ্চয়তা দেয়। সমাজে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি বিলুপ্ত হয়। সভ্য সমাজের অপরিহার্য বিভিন্ন গুণ তথা সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ প্রভৃতি বিরাজ করে। অন্যদিকে, আইনের শাসনের অভাবে সমাজ হয় বিশৃঙ্খল, অস্থিতিশীল, অশান্ত ও দুর্বল। আর তাই আইনের শাসনকে একটি সভ্য সমাজের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

নাগরিক জীবনে আইনের শাসন না থাকার কারণে উদ্দীপকের রহিম হয়রানির শিকার হয়।আইনের শাসনের অর্থ হলো- কেউ আইনের ঊর্ধ্বে নয় বরং সবাই আইনের দৃষ্টিতে সমান। আর তাই সব নাগরিকের সমান আইনগত অধিকার পাওয়াকেই আইনের শাসন বলা হয়। এর মূলকথা হলো-সবার উপরে আইন এবং সবক্ষেত্রে আইনের প্রাধান্য। আইনের শাসন থাকলে সমাজে সাম্য, গণতন্ত্র ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত থাকে।উদ্দীপকে নিরীহ কৃষক রহিম তার আইনি প্রতিকার লাভ করতে পারেননি। বরং তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট হয়রানির শিকার হয়েছেন। তাই এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, আইনের শাসন অনুপস্থিত থাকার কারণেই রহিম তার আইনি অধিকার থেকে বঞ্চিত হয়েছে।সুতরাং, রহিম হয়রানির শিকার হয়েছে আইনের শাসনের অভাবে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, আইনের শাসন নাগরিক জীবনে না থাকার কারণে রহিমের মতো নিরীহ কৃষকেরা আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।আইনের শাসনের অভাব বলতে কার্যত আইন বাস্তবায়নে বৈষম্য বা সাম্য না থাকার অবস্থাকে বোঝায়। যদি সমাজে বিশেষ বিশেষ নাগরিকের জন্য বিশেষ সুবিধা সংরক্ষণ করা হয়, তখন তা আইনের শাসনের অভাব নির্দেশ করে। আইনের শাসন অনুপস্থিত থাকলে সমাজে এর সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে। উদ্দীপকের রহিমের মতো নিরীহ ব্যক্তিরা তাদের অধিকার বঞ্চিত হয় এবং হয়রানির শিকার হয়। কিন্তু এর বাইরেও উক্ত বিষয়ের নেতিবাচক প্রভাব রয়েছে। আইনের শাসনের অভাবে রহিম মিয়ার মতো মানুষেরা তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়। সমাজে তাদের স্বাধীনতার ক্ষেত্র সীমিত হয়ে পড়ে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে বিধায় দরিদ্র ও দুর্বলরা সবলের দ্বারা অত্যাচারিত ও শোষিত হতে থাকে। সমাজে আইনের শাসন না থাকলে বিশৃঙ্খলা, অশান্তি, হানাহানি তীব্র হয়। অবিশ্বাস, আন্দোলন বাড়তে থাকে, যার প্রভাবে সমাজে শ্রেণিভেদ আরও প্রকট আকার ধারণ করে। ফলে উদ্দীপকের রহিমের মতো নিরীহ কৃষকরা হয়ে পড়ে আরও নিঃস্ব, দুর্বল, শোষিত, বঞ্চিত ও নিষ্পেষিত। অর্থাৎ, আইনের শাসনের অনুপস্থিতিতে নানামুখী সমস্যা তীব্রতর হতে থাকে। আর তাই আমি প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলে মনে করি।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।