জনাব হাসনাতের কার্যক্রমের মাধ্যমে আইনের কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাসনাতের কার্যক্রমের মাধ্যমে আইনের একটি উৎস 'বিচারকের রায়' কে নির্দেশ করে।আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। পরবর্তীকালে বিচারকগণ সেসব রায় অনুসরণ করে বিচার করেন। এভাবে বিচারকের রায় পরবর্তীকালে আইনে পরিণত হয়।উদ্দীপকে উল্লেখ রয়েছে, জনাব হাসনাত একজন বিচারক। একটি মামলা পরিচালনা করতে গিয়ে সুস্পষ্ট আইন না থাকায় তিনি অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বুদ্ধির মাধ্যমে উক্ত মামলা নিষ্পত্তি করেন, যা 'বিচারকের রায়' উৎসটির সাথেই সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায়, জনাব হাসনাতের কার্যক্রমের মাধ্যমে আইনের একটি উৎস 'বিচারকের রায়' কে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব হাসনাতের কার্যক্রমের মাধ্যমে আইনের কোন উৎসকে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর