দৃশ্য-২ 'ক' ও 'খ' দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর তা বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্য-২ 'ক' ও 'খ' যথাক্রমে আইন ও স্বাধীনতা। আইন ও স্বাধীনতার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। আদর্শবাদী দার্শনিকগণ আইনকে স্বাধীনতার শর্ত হিসেবে উল্লেখ করেছেন। কেননা, সমাজব্যবস্থায় আইন না থাকলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করত ও সামাজিক অন্যায়-অবিচার বেড়ে যেত। আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগের সুযোগ সৃষ্টি করে। এজন্যই জন লক বলেছেন, যেখানে আইন থাকে না, যেখানে স্বাধীনতা থাকতে পারে না। আবার, স্বাধীনতাকে যদি ব্যক্তিত্ব বিকাশের সহায়ক বলা হয়, তাহলে আইন হলো তার নিশ্চায়ক। আইনের মাধ্যমেই সমাজে শান্তি-শৃঙ্খলার ক্ষেত্র প্রসারিত হয়। তাই আইন হলো স্বাধীনতার অভিভাবক ও পরিচালক। স্বাধীনতা যখন অন্যের ক্ষতি না করে নিজের অধিকার ভোগকে নির্দেশ করে, সেখানে আইন সেই অধিকারের সীমা নির্ধারণ করে। যদিও কিছু আইন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। তথাপি আইন ছাড়া স্বাধীনতা অসম্ভব ও অবাস্তব। সুতরাং বলা যায়, আইন ও স্বাধীনতা পরস্পর গভীরভাবে সম্পর্কিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
দৃশ্য-২ 'ক' ও 'খ' দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর