জনাব 'X [গণিত] -এর কার্যক্রম আইনের কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'X [গণিত] -এর কার্যক্রম আইনের বিচারকের রায় উৎসটিকে নির্দেশ করে।বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিচারকগণ প্রচলিত আইনকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য নতুনভাবে ব্যাখ্যা করেন এবং কখনো কখনো আইনের ত্রুটিবিচ্যুতিসমূহ তুলে ধরেন। আবার কখনো প্রচলিত আইন অনুযায়ী মামলা-মোকাদ্দমা নিষ্পত্তি করতে সামর্থ্য না হলে বিচারক তার নিজের বিবেক, প্রজ্ঞা ও অভিজ্ঞতা থেকে নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের যথাযথ বিশ্লেষণ করেন। পরবর্তীতে বিচারক প্রণীত এসব আইন অন্যান্য বিচারক কর্তৃক অনুসৃত হয়।উদ্দীপকে দেখা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব 'X [গণিত] এমন একটি মামলার সম্মুখীন হন, যা প্রচলিত আইনের ধারার মাধ্যমে রায় দেওয়া সম্ভব নয়। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সমস্যাটির সমাধান প্রদান করেন। এক্ষেত্রে আইনের 'বিচারকের রায়' উৎসটির প্রতিফলন ঘটেছে।তাই বলা যায়, জনাব 'X [গণিত] -এর কার্যক্রম আইনের বিচারকের রায় উৎসকে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব 'X -এর কার্যক্রম আইনের কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর