উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিয়ন্ত্রণে রাষ্ট্র সম্পর্কিত কোন ধরনের আইন কার্যকর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিয়ন্ত্রণে রাষ্ট্র সম্পর্কিত ফৌজদারি আইন কার্যকর।রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হলো রাষ্ট্র সম্পর্কিত আইন। এরূপ আইন সাধারণত দুই প্রকার- ফৌজদারি আইন ও প্রশাসনিক আইন। তন্মাধ্যে রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য যে ধরনের আইন প্রণয়ন করা হয়, তাকে ফৌজদারি আইন বলা হয়। সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা, ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দণ্ড দেওয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়ে থাকে।উদ্দীপকে মাদক ও ধূমপান-এর ভয়াবহ পরিণতি সংক্রান্ত সেমিনারের তথ্য প্রতিফলিত হয়েছে। এত ধূমপান ও মাদকের ফলে বিপুল সংখ্যক মৃত্যু, পঙ্গুত্ববরণসহ অর্থনৈতিক ক্ষতির পরিমাণ উল্লিখিত রয়েছে, যা নিরসনে ধূমপান নিয়ন্ত্রণ আইনের কথা বলা হয়েছে। স্পষ্টত, এই আইনটি ফৌজদারি আইনের সব বৈশিষ্ট্যমণ্ডিত।আর তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যা নিয়ন্ত্রণে ফৌজদারি আইন কার্যকর।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিয়ন্ত্রণে রাষ্ট্র সম্পর্কিত কোন ধরনের আ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর