দৃশ্যকল্প-২ এ ঝরনাকে কোন স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ঝরণাকে অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে।যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপর্যুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধাপ্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে।উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লেখ্য যে, ঝরণা বেগম একজন নির্মাণ শ্রমিক। সে কাজ শেষে দেখল তার পুরুষ সহকর্মীর চেয়ে তার বেতন কম। যদিও তাদের কাজের ধরন ও সময় এক। এতে সে অসন্তোষ প্রকাশ করে। এ দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে, ঝরণা বেগমকে অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। আর এ অর্থনৈতিক স্বাধীনতা থাকাটা এতটাই গুরুত্বপূর্ণ যে, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না।তাই বলা যায়, ঝরণা বেগম অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত। সমাজের অন্যশ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। তাই ঝরণা বেগম এর প্রতিবাদ জানায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ঝরনাকে কোন স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর