ঘটনা-২ এ উল্লিখিত বিষয়টি কি আইনের একমাত্র উৎস? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ঘটনা-২ এ উল্লিখিত বিষয়টি অর্থাৎ 'আইনসভা' আইনের একমাত্র উৎস নয়। 'আইনসভা' ছাড়াও আইনের আরও উৎস রয়েছে।উদ্দীপকে ঘটনা-২ এ উল্লেখ রয়েছে, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়, যা আইনসভাকে নির্দেশ করছে।আইনসভা বা আইন বিভাগ আইনের অন্যতম প্রধান উৎস। আইনসভা ছাড়াও বিভিন্ন উৎস হতে আইন উৎপত্তি হতে পারে। যেমন- প্রথা আইনের প্রাচীনতম উৎস। রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। রাষ্ট্র সৃষ্টির পর সেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে তা আইনে পরিণত হয়। এছাড়া ধর্ম আইনের অন্যতম উৎস। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থের মাধ্যমে বহু আইনের উৎপত্তি হয়েছে। বেশিরভাগ পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত আইনের উৎস ধর্ম। তাছাড়া আইনবিদদের গ্রন্থ আইনের একটি উৎস। বিচারকগণ কোনো মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে আইনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আইন বিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নিয়ে এসব আইন ব্যাখ্যা করেন, যা পরবর্তীকালে আইনে পরিণত হয়। বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। এভাবে আইনের সৃষ্টি হয়। এছাড়া বিচারকের ন্যায়বোধ ও বিবেক দ্বারা আইনের উৎপত্তি হতে পারে।'অতএব উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইন বিভাগ বা আইনসভা আইনের অন্যতম উৎস তবে একমাত্র উৎস নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ঘটনা-২ এ উল্লিখিত বিষয়টি কি আইনের একমাত্র উৎস? উত্তরের সপক্ষে যুক্ত…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর