উদ্দীপকে আইনের যে উৎসটির কথা বলা হয়েছে সেটিই কি আইনের একমাত্র উৎস? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: না, উদ্দীপকে আইনের যে উৎসের অর্থাৎ আইনসভার কথা বলা হয়েছে সেটি আইনের একমাত্র উৎস নয়।উদ্দীপকে রাষ্ট্র সম্পর্কিত ফৌজদারি আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা সাধারণত আইনসভা বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। আইনসভা আধুনিককালে আইনের প্রধান উৎস হলেও এটি আইনের একমাত্র উৎস নয়। যেমন- প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস। দীর্ঘকাল থেকে কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে প্রথা বলে, যা পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি সাপেক্ষে আইনে পরিণত হয়। আবার, ধর্মীয় অনুশাসন আইনের একটি অন্যতম উৎস। স্ব-স্ব ধর্মের অনুসারীরা স্বীয় ধর্মীয় বিধিবিধান মেনে চলে। এসব অনুশাসনের অনুশীলন সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করে, যা পরে আইনের মর্যাদা লাভ করেছে। মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি এর উদাহরণ। আইনবিদদের গ্রন্থ ও ব্যাখ্যা আইনের উৎস। আইনবিদরা বিজ্ঞানসম্মতভাবে যেসব ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদান করেন তাতে নতুন মাত্রা যোগ হয় এবং নতুন আইন তৈরি হয়। আবার, আদালতে উত্থাপিত মামলা যদি প্রচলিত আইনে অস্পষ্ট হয়, তখন বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং রায় দেন। পরবর্তীতে বিচারকগণ সেসব রায় অনুসরণ করেন বিধায় বিচারকের রায় আইনের উৎস হিসেবে পরিগণিত হয়। সর্বোপরি প্রচলিত আইনের বাইরে বিচারকের ন্যায়বোধ থেকে উৎসারিত দৃষ্টান্তও আইনের উৎস। আর এসব উৎসের উপস্থিতি বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ উৎসটি আইনের একমাত্র উৎস নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে আইনের যে উৎসটির কথা বলা হয়েছে সেটিই কি আইনের একমাত্র উৎস? …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর